মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ


সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াত নেতা ও শালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক মো. খলিল আহমদ।
‎এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত “চেঙ্গের খাল নদীতে নেতাদের মিলেমিশে বালু লুট” শীর্ষক প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
‎খলিল আহমদ দাবি করেন, তিনি কোনো সময়ই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন না এবং বর্তমানেও সম্পৃক্ত নন। তিনি বলেন, ২০১৫ সাল থেকে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শালুটিকর ডিগ্রি কলেজে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তিনি সেগুলোর দেখাশোনা করেন।
‎খলিল আহমদ আরও বলেন, “আমার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়েছে। প্রকৃত সত্য যাচাই না করেই সংবাদে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।”
‎তিনি বলেন, “আমি কখনো কোনো অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডে অংশ নেইনি।  আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
‎তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাইয়ের অনুরোধ জানান।
‎একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চেঙ্গের খাল নদীতে যদি কোনো অবৈধ বালু উত্তোলন হয়ে থাকে তবে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
‎প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
‎এদিকে প্রভাষক মো খলিল আহমদের বৃবিতির প্রেক্ষিতে খোঁজখবর নিতে গিয়ে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রভাষক খলিল আহমদ অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় একজন সুনামধন্য ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ব

1

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

2

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

3

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

4

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

5

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

6

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

7

সিলেটে দোকান-কোটা খোলা নিয়ে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

8

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

9

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

10

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কম

11

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

12

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

13

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

14

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

15

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল হক চৌধুরী

16

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

17

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

18

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

19

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

20