মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন ফারহানা

বাবার আসন পুনরুদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। 

আগামীকাল বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে তিনি জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় দলীয় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সাথে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি এ আসনে মনোনয়ন পাননি।

দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে দৈনিক নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন ব্যরিস্টার রুমিন ফারহানা।

আজ মোবাইলফোনে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আগামীকাল বুধবার দুপুরে তিনি মনোনয়নপত্র উত্তোলন করবেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যেই নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মনোনয়ন ফরম উত্তোলনের সময় সাথে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবা ভাষা সৈনিক ওলী আহাদ স্বতন্ত্র প্রাত্থী হিসেবে গাভী মার্কা নিয়ে এ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ আমার বাবার বিজয়কে ছিনিয়ে নিয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী দুঃশাসনের ১৭টি বছর দলের জন্য নিবেদিত হয়ে একাই মাঠে-ঘাটে ও মহান সংসদে লড়েছি। দলের দুঃসময়ে কথা বলেছি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করতে আমি দলীয় মনোনয়ন পেতে প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু দল এখানে আমাকে মনোনয়ন দেয়নি। বাবার আসন পুনরুদ্ধার করতেই আমি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি ভোটের মাধ্যমেই এ এলাকার মানুষ আমার প্রতি ভালোবাসার প্রমাণ দেবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

1

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

2

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

3

সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকা

4

সিলেটে দোকান-কোটা খোলা নিয়ে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

5

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

6

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

7

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ব

8

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

9

মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দা

10

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

11

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

12

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

13

সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের পাশে রোটারী ইন্টারন্যাশনাল

14

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

15

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

16

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

17

নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মার্শাল আ

18

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

19

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

20