মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

"প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" প্রতিপাদ্যে বুধবার (৩ ডিসেম্বর) সিলেটে উদ্‌যাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা,সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।  

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন,  প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী নয় বরং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা উচিত। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির কথা বলা হয়েছে। কাজেই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সৃষ্টিকর্তা প্রদত্ত। তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিকভাবে লালন-পালন করলে সম্পদে পরিণত হবে, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। অভিভাবক ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন ফাউন্ডেশনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা যে বোঝা নয়, তারা রাষ্ট্রের সম্পদ এটি প্রমাণের দায়িত্ব নিতে হবে।

প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে প্রধান অতিথি বলেন, অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে নিতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি সবাইকে সাথে নিয়ে সবার অধিকার নিশ্চিত করে একটি উন্নত দেশ ও বিশ্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য প্রদান করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু ও সাংবাদিক আফতাব চৌধুরী৷ স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। এসময় সিলেট জেলার সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে ৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে দোকান-কোটা খোলা নিয়ে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

1

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

2

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

3

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

4

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

5

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

6

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

7

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার

9

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

10

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

11

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

12

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

13

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

14

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র‍্যালি ও আল

15

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানু

16

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

17

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

18

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

19

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

20