মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের ঈদ উপহার প্রদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনের বীর শহীদ ওয়াসিম ও শহীদ মোস্তাকের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আর্থিক ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখা।
‎​গত ২৭ মে (বৃহস্পতিবার) জামায়াত নেতৃবৃন্দ শহীদদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। নেতৃবৃন্দ প্রথমে কান্দিগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অনন্তপুরে শহীদ ওয়াসিমের পিতার সাথে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে একই ওয়ার্ডের বাদেয়ালী শহীদ মোস্তাকের মা ও ভাইয়ের সাথে দেখা করেন। সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে উভয় পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক উপহার প্রদান করা হয়।
‎​কুশল বিনিময় ও উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা মেম্বার, কান্দিগাঁও ইউনিয়ন আমীর আব্দুস সামাদ এবং নায়েবে আমীর মখলিছুর রহমান ইমরান, ৯ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, হাফিজ এহিয়া আহমদ ও শাহরিয়ার প্রমুখ।
‎​শহীদ পরিবারের সদস্যদের সাথে আলাপকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, "জুলাই আন্দোলনে আমাদের এই বীর সন্তানদের আত্মত্যাগ এ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁদের পরিবার একা নয়, আমরা সবসময় তাঁদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।"
‎​নেতৃবৃন্দ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

1

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

2

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

3

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

4

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

5

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ব

6

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

7

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র‍্যালি ও আল

8

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে

9

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

10

সিলেটে দোকান-কোটা খোলা নিয়ে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

11

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

12

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

13

নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মার্শাল আ

14

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

15

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

16

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

17

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

18

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

19

ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বায়েজীদ মাহমু

20