মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথভাবে করা র‌্যাংকিং আজ টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়

র‌্যাংকিং অনুসারে, বাংলাদেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়; বিশ্ব র‌্যাংকিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

এই র‌্যাংকিং তৈরি করা হয় পাঠদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রের সহযোগিতা সূচকের ভিত্তিতে।

এ বছর জাবি পাঠদান সূচকে ১৯ দশমিক ৭, গবেষণার পরিবেশ সূচকে ১০, গবেষণার মান সূচকে ৭৭ দশমিক ৬, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২০ দশমিক ৪ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৯ দশমিক ৬ পেয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এ বছর মোট ২৮টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

সারাবিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

1

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

2

নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মার্শাল আ

3

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

4

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

5

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

6

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ব

7

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

8

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

9

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

10

দুর্নীতি কমাতে সৎ মানুষ নির্বাচন করতে হবে: সিলেটে দুদক চেয়ার

11

সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের পাশে রোটারী ইন্টারন্যাশনাল

12

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে

13

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

14

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

15

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

16

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

17

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

18

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

19

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

20