মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও আটককৃতদের মুক্তির দাবি

সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় ভিন্নমত প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

‎স্থানীয়দের দাবি, দণ্ডপ্রাপ্তরা কেউই অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট সদস্য কিংবা তেল ডিপোর মৌজুদকারি নন। তাদের মতে, ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি হাজী উসমান, তার ছোট ভাই জাকির হোসেন এবং হাফিজ মাওলানা লাহিন আহমদ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সম্মানিত ব্যক্তি।

‎স্থানীয়রা জানান, অভিযুক্তদের নিজেদের একাধিক ডিজেলচালিত গাড়ি রয়েছে। বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে-এমন আশঙ্কা থেকে তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু তেল আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলেন। তাদের ভাষ্য, ৩–৪ ড্রাম তেল কোনো ব্যবসায়ীর কাছে থাকা অস্বাভাবিক কিছু নয়।
‎স্থানীয়দের আরও দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং কেউ প্রশাসনকে ভুল তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবেশ সৃষ্টি করেছে। পবিত্র রমজান মাসে এভাবে সম্মানিত ব্যক্তিদের দণ্ডিত হওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন।

‎এ বিষয়ে প্রশাসনের ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘটনার পুনর্বিবেচনার আহ্বান জানান স্থানীয়রা এবং দ্রুত আটককৃতদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার পেছনে কারও সংশ্লিষ্টতা থাকলে তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিও জানান তারা।

‎খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাজী উসমান, জাকির হোসেন ও মাওলানা লাহিন আহমদ এলাকায় সনামধন্য ব্যবসায়ী ব্যক্তি। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা- বানিজ্য করছেন এবং তাদের নিজস্ব গাড়ি ও ক্রাশার মিল রয়েছে। তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় হয়তো তারা কিছু তেল মজুদ করে রেখেছিলেন। মোবাইল কোর্ট এসে তাদের জেল ও জরিমানা করেছে। বিষয়টি প্রশাসনিকভাবে বিবেচনা করা দাবি জানান তিনি।
‎এ বিষয়ে ট্রান্সপোর্ট সমিতির সভাপতি মুহিবুর রহমান সুলেমান, বিশিষ্ট মুরব্বী কামাল মিয়া, পাথর ব্যবসায়ী সালেহ আহমদ শাহনাজ, সামাজিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আমিনুর রহমান, মহালদিক গ্রামের ইউনুস মিয়া, যুব সংগঠক সালাউদ্দিন ইমরান, রাজন আহমদ রাজু, ফরিদ উদ্দিন, তুহিন আহমদ রানা, মাছুম আহমদ ফয়জুর রহমান, নাহিদুর রহমান মাসুক, রুমেল আহমদ ও রায়হান আহমদসহ স্থানীয় ও অন্যান্য এলাকার লোকজন ব্যবসায়ী ও রাজনৈতিক মহলের অনেকেই একই ধরনেরমত প্রকাশ করেন এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়ের প্রতিবাদ জানিয়ে বিষয়টি পুনরায় তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি মনে করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

1

সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের পাশে রোটারী ইন্টারন্যাশনাল

2

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

3

নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মার্শাল আ

4

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

5

সিলেট সদর উপজেলায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভ

6

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

7

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র‍্যালি ও আল

8

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

9

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

10

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

11

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

12

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

13

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

14

মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দা

15

দুর্নীতি কমাতে সৎ মানুষ নির্বাচন করতে হবে: সিলেটে দুদক চেয়ার

16

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানু

17

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

18

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

19

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

20