মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় সভা

ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় করিম উল্লাহ মার্কেটের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি শাহাদাৎ হোসেন, এসি ক্রাইম—২জমশেদ আলম, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী সানা উল্লাহ ফাহিম ও কুদরত উল্লাহ ফায়ের।
‎মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল ওদুদ পাবেল। সভা পরিচালনা করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির কার্যকরী কমিটির সদস্য মোঃ মুরাদুজ্জামান চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন মার্কেট এর  ম্যানেজার মোঃ জামাল মিয়া, ব্যবসায়ী সমিতির সহ—সভাপতি শাহজাহান কবির, জয়েন্ট সেক্রেটারী ইফফাত জাহান শুভ, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন,সিনিয়র সদস্য রফিকল ইসলাম, সদস্য জাকারিয়া আহমদ, শাহিদ আহমদ, আজাদ উদ্দিন, কামরল ইসলাম, জাহিদুর রহমান, মারুফ আহমদ, জসীম আহমদ ও মাসুদ রানা।
‎সভায় বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার, চুরি—ছিনতাই রোধে ব্যবস্থা নেওয়া ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধ, বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরলে অতিথিবৃন্দ তা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
‎সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সভায় করিম উল্লাহ মার্কেটের বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

1

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

2

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

3

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

4

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

5

সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন

6

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

7

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

8

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

9

নগরীর পাঠানটুলাস্থ মিনিস্টার বাড়ি সম্পর্কে বিভ্রান্তি ছড়ান

10

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

11

মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দা

12

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

13

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

14

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে

15

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার

16

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

17

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

18

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

19

সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকা

20