মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

‎অধ্যাপক শফিকুর রহমান সভাপতি, আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও কয়ছর আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
‎বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ-এর সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
‎মঙ্গলবার (১৬ জুন) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত আলোচনা সভায় ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক এম. শফিকুর রহমানকে সভাপতি, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়াকে সাধারণ সম্পাদক এবং কয়ছর আহমদ সাগরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
‎প্রস্তাবিত কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কমিউনিটি নেতা শাহ মুনিম। তিনি নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
‎এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহ মুনিম বলেন, প্রবাসীদের বিভিন্ন হয়রানি ও সমস্যার বিষয়ে আমাদের সবাইকে আরও সোচ্চার হতে হবে। অন্যথায় আগামী প্রজন্মের মধ্যে দেশে ফেরার আগ্রহ কমে যেতে পারে।
‎তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রবাসীদের শ্রম ও অবদানের যথাযথ মর্যাদা দিয়ে তাদের নানা সমস্যা সমাধানে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
‎গহ ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, মেহরাব মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন পারভেজ, কোষাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ সাগর, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলওয়ার আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মো. হাবিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম. রহমান ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান শিমুল, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার শিপা এবং নির্বাহী সদস্য এস. এম. শাব্বীর আমিন তাহমিদ।
‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. আব্দুল গফুর মান্না, হাফিজ মাওলানা আইয়ুব আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

1

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

2

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

3

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

4

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

5

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

6

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

7

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

8

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কম

9

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

10

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

11

নগরীর পাঠানটুলাস্থ মিনিস্টার বাড়ি সম্পর্কে বিভ্রান্তি ছড়ান

12

মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দা

13

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

14

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

15

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

16

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

17

সিলেট সদর উপজেলায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভ

18

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

19

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

20