মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশে- মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী এই অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না। গত ১৫ বছরে আওয়ামীলীগের ছত্রছায়ায় একটি মহল ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুটপাট করেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চক্রান্ত চালিয়েছে। কোনো অবস্থাতেই একজন মুসলিম হিন্দু ভাইয়ের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে না, তেমনি একজন হিন্দু ভাইও মুসলিম ভাইয়ের প্রতি আস্থাশীল থাকবেন। আমরা কারো ষড়যন্ত্রে পা দেব না। আমরা সম্মিলিতভাবে আমাদের সুন্দর বাংলাদেশ গঠন করে সুখে-শান্তিতে বসবাস করবো।

তিনি মঙ্গলবার রাতে নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়ে বৈদ্য সম্প্রাদায়ের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে আমরা সবাই এক। আমাদের পরিচয় আমাদের শুধু ধর্ম নয়, বরং আমাদের মানবিকতা। এই মানবিকতার বন্ধনেই আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমাবেশ প্রমাণ করে যে, সকল ধর্মের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তিকে আরও মজবুত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, সম্প্রীতি ও শান্তির মাধ্যমেই আমরা একটি সুন্দর ও উন্নত দেশ গড়তে পারব।

বিশিষ্ট মুরব্বী নিরঞ্জন কুমার বৈদ্য এর সভাপতিত্বে ও মদনমোহন কলেজের প্রভাষক অনামিকা বৈদ্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শাহপরান পশ্চিম থানা জামায়াতের আমীর মো. শাহেদ আলী, জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, দেলোয়ার হুসেন, মাহফুজুর রহমান, দেওয়ান মঞ্জুর আহসান মিশু মলিন বৈদ্য, মিঠু বৈদ্য, লনিলাল বৈদ্য ও বাবুল বৈদ্য প্রমুখ।

এছাড়াও এদিন রাতে তিনি নগরীর ৩১নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি সিলেট ফিটনেস ক্লাবের সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুরে নগরীর হকার্স মার্কেটে গণসংযোগ করেন এবং বাদ জোহর সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

1

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

2

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

3

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

4

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

5

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

6

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

7

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

8

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

9

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

10

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

11

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ব

12

সিলেটে দোকান-কোটা খোলা নিয়ে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

13

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

14

সিলেটে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

15

সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন

16

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

17

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

18

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

19

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

20