মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎​বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় নগরীর আম্বরখানাস্থ পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।  
‎পরিষদের সভাপতি, হিউম্যান রাইটস ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো. শাহনুর আলী, মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎​সভায় উপস্থিত ছিলেন মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক, পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল হক নুরী, উপদেষ্টা সদস্য কাবুল শাহ, নির্বাহী সদস্য মুকিমুস সুন্নাহ, রুভেল আহমদ, মাসুম আহমদ, আলী হোসেন, হাফিজুর রহমান, কবির আহমদ, বিলাল আহমদ ও মো. তাজুল্লাহ খান প্রমুখ।
‎​আলোচনা সভায় বক্তারা বলেন, "সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার ব্যবস্থাপনার নানা অনিয়ম উন্মোচন করে একটি সঠিক দিকনির্দেশনা দিয়ে গেছেন। দেশ-বিদেশ থেকে আগত অগণিত ভক্ত ও দর্শনার্থী প্রতিদিন দরগাহে বিপুল পরিমাণ অর্থ দান করেন, কিন্তু অতীতে এর সঠিক কোনো হিসাব-নিকাশ পাওয়া যেত না এবং সেই অর্থ মাজার কিংবা জনগণের কোনো প্রকৃত উন্নয়নে কাজে আসত না।"
‎​তারা আরও বলেন, "দূর-দূরান্ত ও বিদেশ থেকে আসা ভক্তদের জন্য দরগাহ এলাকায় কাঙ্ক্ষিত পরিবেশ ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি- মাজারের সব প্রকার দান-অনুদান ও আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা হোক, সংগৃহীত অর্থ মানবকল্যাণে ব্যয় করা হোক এবং দরগাহের আওতাধীন সকল ভূসম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হোক।"
‎​সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

1

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

2

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

3

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

4

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

5

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

6

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

7

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ব

8

হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ

9

ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বায়েজীদ মাহমু

10

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

11

সিলেট সদর উপজেলায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভ

12

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

13

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

14

সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকা

15

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে

16

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

17

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

18

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

19

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

20