মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, তিনি মেয়র হলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। তবে তার এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু।

বুধবার (৩ ডিসেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের সাথে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ‘হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।’

মামদানির সাথে কথা বলতে চান কি না জানতে চাইলে নেতানিয়াহু বলেনে, ‘যদি তিনি তার মত পরিবর্তন করেন এবং বলেন যে আমাদের অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনার জন্য একটি ভালো সূচনা হবে।’

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বরাবরাই বলে আসছেন, ইসরাইলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন তিনি।

গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামদানি জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠাবেন তিনি।

তবে নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। ফেডারেল সরকার অভিবাসন পরিচালনা করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ইসরাইলের প্রতি সমর্থন রয়েছে। ট্রাম্প প্রশাসন আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

1

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

2

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

3

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

4

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

5

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

6

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

7

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

8

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

9

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

10

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

11

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

12

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার

13

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

14

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কম

15

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

16

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

17

ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বায়েজীদ মাহমু

18

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

19

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

20